হারিকেন ‌‘ইয়ানের’ আঘাতে নিহত ৪৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেন ইয়ান আঘাতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হারিকেন ইয়ান যখন আঘাত হানে, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। হারিকেনের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে। অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বহু গাড়ি ভেসে গেছে। ১০ লাখের বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়টিকে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘুর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এ অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর।

Share this news as a Photo Card