ইরানের হুঁশিয়ারি:সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে

ইরান দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তারা প্রস্তুত রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, তাদের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী অস্ত্রসম্ভার এখনো ব্যবহৃত হয়নি।

মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে।

রেজা তালাই–নিক আরও বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না।

এদিকে, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল কুপার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে। তবে বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

 

এনএএন টিভি