কাটা হাত সচল রাখতে পায়ের সাথে জুড়লেন চিকিৎসক!

পৃথিবীতে অনেকেই চিকিৎসকদের সঙ্গে ঈশ্বরের তুলনা করেন, কারণ তারা শেষ মুহূর্ত পর্যন্ত রোগীকে বাঁচাতে প্রাণপাত করেন চিকিৎসকরা। তবে সম্প্রতি চীনে ঘটে যাওয়া একটি ঘটনায় সকলে চক্ষুসাড়।। দেশটির চিকিৎসকরা একজন শ্রমিকের কাটা হাত পায়ের সঙ্গে লাগিয়ে হাতটিকে এক মাস বাঁচিয়ে রেখেছিলেন।

সম্প্রতি মরবিড নলেজ নামে একটি টুইটার পোস্টের মাধ্যমে চিকিৎসকদের এই ‘বিস্ময়কর প্রচেষ্টার’ কথা জেনে চোখ কপালে ওঠে নেটিজেনদের।

উক্ত টুইটে বলা হয়,

‘চীনের এক কারখানায় কাজ করার সময় একজন শ্রমিকের বাম হাত মেশিনে কাটা পড়ে।’

‘এরপর চিকিৎসকরা রোগীর পায়ের সঙ্গে কাটা হাতটি সেলাই করে দেন, যাতে হাতটি পায়ের ধমনী থেকে রক্ত ​​সরবরাহ পায় এবং হাতটি অক্ষত থাকে।’

‘পায়ের সঙ্গে লাগানো এই হাতের ছবি সোশ্যালে ভাইরাল হতে মুহূর্ত লাগেনি।’

এ ঘটনার সাথে যুক্ত সংশ্লিষ্টরা বলছেন,

‘যখন পায়ের সঙ্গে হাতটিকে সেলাই করা হয়, তখন হাতটিতে রক্তের সরবরাহ সচল থাকে।’

‘কিন্তু এর সঙ্গে কোনও স্নায়ু সংযুক্ত ছিল না। তাই এটি অসাড় থেকে যায়।’

‘তবে মাসখানেক পর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে চিকিৎসকরা আবার অস্ত্রোপচার করেন।’

‘রোগীর হাত আবার বাম কাঁধের সঙ্গে জুড়ে দেন।’

এদিকে, এমন কঠিন অস্ত্রোপচার সফল হওয়ায় চিকিৎসকদের প্রয়াসকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card