গত মাসে ইলন মাস্কের জমা দেওয়া এক নথি দেখার সুযোগ হয়েছে বিভিন্ন সূত্রের।
‘এক্স ডটএআই কর্পোরেশন’ নামে ডাকা মাস্কের নতুন এই কোম্পানি প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে
মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল ও ফাইন্যান্সল টাইমস।
তারা বলছেন, নেভাডা অঙ্গরাজ্যে নিবন্ধিত নতুন কোম্পানিটির একমাত্র পরিচালক হিসেবে নাম আছে মাস্কের।
এ ছাড়া, তার পরিবারের দাপ্তরিক পরিচালক ও সেক্রেটারি হিসেবে নাম আছে জ্যারেড বার্চালের।
একাধিক কোম্পানির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা মাস্কের ইংরেজি ‘X’ অক্ষরের প্রতি বিশেষ সখ্যতা আছে বলে জানা যায়।
এমনকি ‘টুইটার ইনকর্পোরেটেড’ নামটি এখন আর নেই, এটি চলে গেছে ‘এক্স কর্পোরেশনে’র অধীনে।
বিভিন্ন এআই প্রকল্প মাস্কের কাছে অজানা নয়। এমনকি চ্যাটজিপিটি’র মালিক কোম্পানি ওপেনএআই’র সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।
তবে, প্রায় এক দশক আগে কোম্পানিটি থেকে সরে আসেন মাস্ক।
আলোড়ন সৃষ্টিকারী চ্যাটজিপিটির জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর মাস্ক এই ধরনের প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ আনার পক্ষে কথা বলার পাশাপাশি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন,
যেখানে এগুলোর বিকাশ ছয় মাসের জন্য স্থগিত করার আহ্বান জানান প্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
আইরিশ সংবাদপ্ত্র ‘দ্য জার্নাল’ বলছে, মাস্ক চ্যাটজিপিটিকে রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক বলে দেখেন।
এমনকি এক টুইটে তিনি ‘প্রশিক্ষিত এআই সক্রিয় হওয়ার ঝুঁকি’ নিয়েও মন্তব্য করেন।
আর তিনি এমন এআই মডেল বানানোর লক্ষ্যস্থির করেছেন যেগুলো ‘সত্যের অনুসন্ধানী’ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
