ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে গান্ডাপুরকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
দীর্ঘ আট বছর ধরে ঝুলে থাকা মামলাটিতে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শেষ হলেও গান্ডাপুর ইচ্ছাকৃতভাবে নিজের বক্তব্য রেকর্ড করা থেকে বিরত থাকছেন বলে আদালত উল্লেখ করেছে।
আদালত নির্দেশ দেয়, আগামী ২১ জুলাইয়ের মধ্যে গান্ডাপুরকে আদালতে হাজির করতে হবে এবং এই কাজে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
আদালত আরও জানায়, পেশোয়ার হাইকোর্টের আগের রায় এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতের বাধা নেই।

One Reply to “খাইবার পখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা”
Comments are closed.