গাজার একমাত্র গির্জায় ইসরায়েলি হামলায় নিহত ৩, আহত ১০

গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেb অন্তত ১০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলা হয় বলে আল জাজিরা জানিয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। গির্জায় হামলায় শোক জানিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও।

ধর্মীয় স্থানে এমন হামলা অগ্রহণযোগ্য বলে ইসরায়েলের নিন্দা করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

এক্স পোস্টে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ইসরায়েলের এই হামলা কোনো সামরিক পদক্ষেপের বৈধ কর্মকাণ্ড হতে পারে না। নিন্দা জানিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসও।

এই হামলা অস্বীকার করে তেল আবিবের দাবি, ইসরায়েল কখনোই ধর্মীয় স্থাপনায় হামলা চালায় না এবং এ ঘটনায় তদন্ত চলছে।

এদিকে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে নতুন করে নিহত হয়েছেন ৯০ ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৬ হাজার ছাড়িয়েছে।

এনএএন টিভি