গাজা ইস্যুতে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসতে যাচ্ছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (৩১ অক্টোবর) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তিনি বলেন, আগামী সোমবার আলোচনায় বসতে ইস্তাম্বুলে পৌছাবেন পররাষ্ট্রমন্ত্রীরা। উপস্থিত থাকবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্দান, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের প্রতিনিধিরা। যারা অংশ নিয়েছিলেন গেলো সেপ্টেম্বরে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সাথে অনুষ্ঠিত বৈঠকে।
গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বহুজাতিক বাহিনী গঠন নিয়ে আলোচনার ইঙ্গিতও দেন ফিদান। ইসরায়েলের একের পর এক বাঁধার পরও যুদ্ধবিরতি বজায় রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
