জাপানে আত্মরক্ষা বাহিনীর সদস্যের গুলিতে নিহত ২

জাপানের আত্মরক্ষা বাহিনী (এসডিএফ) এর একজন সদস্য অন্যদের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত দুই জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৪ জুন) এই হত্যাচেষ্টার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে,

‘১৮ বছর বয়সি আত্মরক্ষা বাহিনীর সদস্য স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে আরও তিনজন কর্মীকে আহত করেছেন। খবরে বলা হয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে।’

মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেছেন,

‘বুধবার সকাল ৯টার দিকে গিফুর মধ্য জাপানি প্রিফেকচারের হিনো সিটিতে একটি এসডিএফ শুটিং রেঞ্জে এ ঘটনা ঘটেছে।

অপরদিকে, এসডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, আটটি গুলি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের বয়স ৫০ এর মধ্যে। এই ঘটনায় বেসামরিক হতাহতের কোন খবর নেই।

জাপানে গুলি চালানোর ঘটনা খুবই বিরল। দেশটিতে বন্দুকের মালিকানা কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং কেউ একটি বন্দুকের মালিক হতে চাইলে কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি