রাজধানীতে আবাসিক ভবন থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজধানীতে মেরুল বাড্ডা এলাকার একটি আবাসিক ভবন থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) ভোরে মেরুল পূর্ব বাড্ডা এলাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা একটি আট তলা আবাসিক ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ৩৩ বছর বয়সী বৃষ্টি আক্তার এবং তার ১০ বছর বয়সী মেয়ে সানজা মারওয়া।

সকালে বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন বলেন,

‘ভোরে অচেতন অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এখনও সুরতহাল হয়নি।’

‘তাদের শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা। এ ঘটনায় বৃষ্টির স্বামী সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।’

আরও পড়ুন:

এনএএন টিভি