প্রয়াত কমরেড জাহেদুল হক মিলু’র ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রয়াত কমরেড জাহেদুল হক মিলু’র পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৫ টায় বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে দলের জেলা কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কমরেড

উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক নিখিল দাস।

এছাড়া, আরও বক্তব্য রাখেন, বাসদ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব,

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন,

কমরেড

জেলা কমিটির সদস্য এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলার আহ্বায়ক প্রদীপ সরকার।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জুন কমরেড মিলু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:

এনএএন টিভি