সিরিয়ায় দুর্ঘটনার কবলে হেলিকপ্টার: ২২ মার্কিন সেনা আহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সেনাবাহী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ২২ মার্কিন সেনা আহত হয়েছে। তবে এ ‘দুর্ঘটনার’ সময় শত্রু পক্ষের কোনো গুলি চালানোর খবর পাওয়া যায় নি।

এক বিবিৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদামাধ্যম আল-জাজিরা।

সেখানকার এক প্রতিবেদনে জানা যায়, সোমবারের দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে,

‘আহত সেনা সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল কমান্ড এলাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও এক বিবৃতি দিয়ে বলেছে, রবিবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

তবে কী কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে, তার তদন্ত শুরু হয়েছে। তবে এ সময় ‘শত্রু পক্ষের গুলির কোনো খবর পাওয়া যায়নি’ বলেও নিশ্চিত করেছে তারা।

২০১৫ সালে ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী আইএসআইএস (আইএসআইএল) ব্যাপক তৎপরতা চালায় সিরিয়ায়।

তখন এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ অভিযান শুরু করে দেশটিতে।

বর্তমানে কমপক্ষে ৯শ’ মার্কিন সেনা সিরিয়ায় অবস্থান করছে।

আরও পড়ুন:

এনএএন টিভি