স্বামীর প্রতি ভালোবাসা থেকেই নির্বাচনে অংশ নেয়া: পারভীন

বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান টিটুর সহধর্মীনি আফরোজা পারভীন। স্বামীর প্রতি ভালোবাসা ধরে রাখতে ও জনগণের জন্য কাজ করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন।

রোববার (১২ জুন) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু করে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

পরে ভোট গণনা শেষে আফরোজা পারভীনের বিজয়ের বিষয় নিশ্চিত করেন নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।

উটপাখি প্রতীক নিয়ে সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান টিটুর সহধর্মিনী আফরোজা পারভীন পেয়েছেন ১০৩১ ভোট ও

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতারুজ্জামান নাসির পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৮২৪ ভোট।

বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৪২৯। পুরষ ভোট ৮৮৫ নারী ভোট ৯৭০ মোট ১৮৫৫ ভোট কাস্ট হয়েছে।

এদিকে, আফরোজা পারভীনের উটপাখি মার্কার বিজয় নিশ্চিত হওয়ার পর বিজয় মিছিল বের করে তার সমর্থকরা।

বিজয় মিছিলিটি বৃষ্টি উপেক্ষা করে ওয়ার্ডের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিজয়ী প্রার্থী আফরোজা পারভীনের বাসার সামনে টাউন হল চত্তরে মিলিত হয়।

উল্লেখ্য, বরগুনা পৌরসভার ১ নম্বর নির্বাচিত কাউন্সিলর তারিকুজ্জামান টিটু কাউন্সিলর নির্বাচিত হওয়ার ২৫ মাস পরে ১৮ ডিসেম্বর ষ্ট্রোক জানিত কারণে অসুস্থ হয়ে পড়ে।

পরে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ বছরের ৮ জানুয়ারি তারিকুজ্জামান টিটুর অকাল মৃত্যু হয়।

তারিকুজ্জামান টিটুর মৃত্যুতে ওয়ার্ডটির কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে ১২ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সেখানে স্বামীর প্রতি ভালোবাসা থেকেই নির্বাচনে অংশ নিয়েছিলেন সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান টিটুর সহধর্মীনি বিজয়ী আফরোজা পারভীন।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card