জাপানের ওকিনাওয়া দ্বীপের উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস নিউ অরলিন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (২০ আগস্ট) স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটেছে, জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
নৌবাহিনীর একজন মুখপাত্র নিউজউইককে জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত নয়।
বিশ্বের যে কোনো দেশে মার্কিন সেনার সংখ্যা সবচেয়ে বেশি, তার একটি বড় অংশ জাপানে অবস্থান করছে। জাপানে মার্কিন সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি উপস্থিতি এক নিরাপত্তা চুক্তির অংশ, যা কখনও কখনও স্থানীয় জনগণের মধ্যে হতাশা তৈরি করে।

One Reply to “জাপানে মার্কিন নৌবাহিনীর জাহাজে আগুন, ১২ ঘন্টা পর নিয়ন্ত্রণে”
Comments are closed.