আগস্টের দ্বিতীয় সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) বুধবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জুনে জেনেভায় জো বাইডেন ও পুতিনের সাক্ষাতের পর এটিই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে

অন্যদিকে পুতিন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ২০১৯ সালের ডিসেম্বর পর থেকে আর সাক্ষাৎ করেননি। এমনকি তারা একে অপরের প্রতি তাদের অবজ্ঞার কথা গোপন করেননি।

অন্যদিকে পুতিন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ২০১৯ সালের ডিসেম্বর পর থেকে আর সাক্ষাৎ করেননি। এমনকি তারা একে অপরের প্রতি তাদের অবজ্ঞার কথা গোপন করেননি।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প বুধবার এক ফোনালাপে ইউরোপীয় নেতাদের জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং তারপরে রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার পরিকল্পনা করবেন।

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘খুব শীঘ্রই একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই দেখা করার জন্য উন্মুক্ত।’

বুধবার পুতিন এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে একটি বৈঠকের পর এসব তথ্য সামনে এসেছে। বৈঠকের পর এ বিষয়ে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘মহান অগ্রগতি’ অর্জন করেছেন বলে বর্ণনা করেছেন। যদিও পরে তিনি জানান, তিনি এটিকে অগ্রগতি বলবেন না।

এদিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার পরিকল্পনা করছেন। এরপর পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠকের পরিকল্পনাও আছে তার।

এরই মধ্যে বিষয়টি নিয়ে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে ফোনালাপ হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলেছেন, রাশিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চায়, আর প্রেসিডেন্ট উভয় নেতার সঙ্গেই বৈঠকের জন্য উন্মুক্ত। তবে এখনও স্পষ্ট নয় কোথায় এবং কখন এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।

 

এনএএন টিভি