টাইটানিকের সেই দরজা রেকর্ড গড়লো, বেশি দামে বিক্রি হওয়ায়

১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক চলচ্চিত্রের বিয়োগান্ত দৃশ্যটির কথা মনে আছে? ওই দৃশ্যে নায়িকা রোজকে (কেট উইন্সলেট) টাইটানিক জাহাজের একটি ভাঙা দরজার ওপর তুলে দিয়েছিলেন নায়ক জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও)। ওই দরজায় কেবল একজনের জায়গা ছিল। তাই রোজকে সেখানে তুলে দিয়ে নিজের জীবন ভালোবাসার জন্য বিসর্জন দিয়ে ঠান্ডায় পানিতে ডুবে মারা গিয়েছিল জ্যাক। চলচ্চিত্রে ব্যবহার করা কাঠের ওই ভাঙা দরজার টুকরো বা প্রপসটি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে।