ভারতে আইসক্রিমের ভেতর মানুষের আঙুল পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এক তরুণী। ভারতের মুম্বাইয়ের মালাড এলাকার বাসিন্দা ওই তরুণী একটি কোন আইসক্রিমের ভেতরে মানুষের আঙুলের একটি টুকরো খুঁজে পান। তিনি অনলাইনের মাধ্যমে ইউম্মো কোম্পানির এই আইসক্রিমটি অর্ডার করেছিলেন।
জনপ্রিয় মিষ্টান্ন ধরনের খাবারে আঙুলের টুকরো পাওয়ার ঘটনায়, ওই তরুণী মালাদ থানায় ইউম্মো আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। ইন্ডিয়া টুডের তথ্য।
আইসক্রিমটি নমুনা হিসেবে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা আইসক্রিমের ভেতরে পাওয়া মানব অঙ্গটিকে আরও পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছি।
ওই তরুণী উদ্ভট বস্তুটিকে প্রথমে বড় আকারের বাদাম ভেবেছিলেন। ‘ভাগ্য ভালো যে আমি তা গিলে খাইনি, যোগ করেন তরুণী।’ এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনাটি ডেজার্ট প্রেমীদের কাছে বিরক্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে।
