ভারতে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন।

হাসপাতাল সূত্রে জানা গছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত বুধবার (২০ মার্চ) পাঞ্জাবের সাংরুরে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এই ঘটনার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি মদের কারবার রমরমিয়ে চলছিল। এই কারবার বন্ধ করার জন্য এলাকাবাসীরা উদ্যোগও নেন। কিন্তু খুব একটা ফলপ্রসূ হননি।

বিষাক্ত মদকাণ্ডে এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি মদ কারবারি চক্রের মূলহোতাদের পাওয়ার চেষ্টা করছে পুলিশ। গ্রেফতারদের জেরা করে একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের দাবি ওই বাড়িতেই বিষাক্ত মদ তৈরি হতো। পুলিশ সেই খবরের ওপর ভিত্তি করে ওই বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card