ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার নৌকা ডুবে ৩৯ জন নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ক্রুদের মধ্যে চীনসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন বলে এক খবরে জানিয়েছে চীনেরা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ মে) ভোরে এ নৌকাডুবি ঘটেছে। নিখোঁজ ক্রুদের মধ্যে চীনের ১৭ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপাইনের ৫ জন রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।
আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য চীন ঘটনাস্থলের আশপাশে দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়েছে,
‘সমুদ্রে মাছ ধরার নৌযানের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও জোরদার করা এবং সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন।’
মাছ ধরার ওই নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা হয়নি। এতে কেবল প্রকাশ করা হয়েছে যে,
‘ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে এ নৌকাডুবি ঘটেছে। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।’
চীনের মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ সেন্টার দুর্ঘটনার বিষয়ে আশপাশের দেশগুলোকে অবহিত করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সসহ অন্যান্য দেশের থাকা তাদের মিশনগুলোকে তল্লাশি ও উদ্ধার অভিযান সমন্বয় করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন :
- অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালান সেন্টু
- ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর!
- দীঘিনালা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড; ৬০ দোকান পুড়ে ছাই
- জরুরি ত্রাণ সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
- জেনে নিন আপনার আজকের রাশিফল
- সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ
- মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকাপ; যুবক নিহত
- ঘি ব্যবহারে ত্বকের নানা সমস্যার সমাধান
- কিছু টিপস জেনে নিন রাস্তার কুকুরকে ভয় পেলে
- পরিবার প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক যুগলের আত্মহত্যা!
- বোঝাপড়ায় বাড়বে স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক

Comments are closed.