রাশিয়া এক রাতে ইউক্রেনের ৩৩ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে

এক রাতে ইউক্রেনের ৩৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় সময় মঙ্গলবার এই ড্রোনগুলো ভূপাতিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া তথ্যে বলা হয়, বেলগোরোদ অঞ্চলে ১৩টি, ভোরোনেজে ১০টি, লিপেত্সকে চারটি, ব্রিয়ান্সকে একটি এবং কৃষ্ণসাগরের আকাশে পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সাম্প্রতিক এই হামলার আগে, ইউক্রেনের আঘাতে দখলকৃত জাপোরিঝঝিয়া অঞ্চলে প্রায় ৪০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানান মস্কো–নিযুক্ত কর্মকর্তা ইয়েভগেনি বালিৎসকি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠাচ্ছেন ট্রাম্প।

 

এনএএন টিভি  

Share this news as a Photo Card