লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত

এলেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৯ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে চারজনই শিশু। এছাড়া নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনাসদস্য নিহত হয়।বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে এই হামলা চালায় ইসরায়েল। এতে চার শিশুসহ নয়জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে ওই অঞ্চলের এক হাসপাতালের পরিচালক এবং লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েল বলেছে, হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাসেরও বেশি ধরে চলমান ওই নৃশংস আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় নিহত হয়েছে ২৮ হাজার ৫৭৬ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ৬৮ হাজার ২৯১ জন। গাজায় ইসরায়েলি বাহিনীর সেই আগ্রাসন শুরুর কয়েক দিন পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকায় রকেট ও ড্রোন হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলের সেনাবাহিনীও পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card