সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বুধবার আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মুসল্লি। বেশিরভাগ মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা রাখা হয়। এসব মসজিদেও ছিল নারীদের উপচে পড়া ভিড়।

সকাল ৬টা ১৭ মিনিটে শারজাহ গ্র্যান্ড মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে। সূর্য ওঠার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সেখানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়। জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card