সময় নষ্ট ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ‘ফিফা’

ফুটবলাররা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছেন। বারবার খেলার গতি বাধাপ্রাপ্ত হয়ে ৯০ মিনিটের খেলা কার্যত হয়ে যাচ্ছে ৭০ মিনিটের। বাকি সময়টা নষ্ট করেই কাটিয়ে দিচ্ছেন খেলোয়াড়রা। এই বিড়ম্বনা এড়াতে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা

স্পোর্টবাইবেল সূত্রে জানা যায়, ‘গেম ক্লক’ নামে নতুন নিয়ম নিয়ে আলোচনা করছেন ফিফার কর্মকর্তারা। এই নিয়ম চালু হলে মাঠে থাকা রেফারি ও চতুর্থ রেফারির কাছে থাকবে একটি ঘড়ি। আর সেই ঘড়িতেই দেখা যাবে— ঠিক কতক্ষণ খেলা হয়েছে। তার মানে, মাঠে যতক্ষণ বল গড়াবে ঠিক ততক্ষণই খেলার সময় হিসাব করা হবে। সেটি দেখা যাবে রেফারিদের ঘড়িতেও। ফলে গোলরক্ষক বল ধরে সময় নষ্ট করার চেষ্টা করলে কিংবা বল খেলার বাইরে গেলে সেই সময় ঘড়ি থেকে বাদ যাবে। এর ফলে খেলার ঠিক ৯০ মিনিটের হিসাব পাওয়া যাবে।

 

প্রসঙ্গত, হকিতে আগে থেকেই এই নিয়ম অনুযায়ী সময় মেপে খেলা হয়।