হংকংয়ের আবহাওয়া ব্যুরো জানিয়েছে ১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত

হংকংয়ের ইতিহাসে ১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে চলতি সপ্তাহে। এতে দেশজুড়ে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশটির স্কুলসহ সরকারি বিভিন্ন অফিস বন্ধ করে দেয়া হয়েছে।

হংকংয়ের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বৃষ্টিপাত শুরু হয়।

যা এখনও অব্যাহত রয়েছে। এরই মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা গত ১৪০ বছরের মধ্যে রেকর্ড।

আবহাওয়া সংস্থা দ্য হংকং অবজারভেটরি’র পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৫৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দেশটির জরুরী পরিষেবা জানিয়েছে, অতি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যায় আটকে পড়েছে বহু মানুষ।

এখন পর্যন্ত শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এমন এক ভিডিওতে দেখা গেছে, হংকংয়ের বিভিন্ন এলাকায় পানি কয়েক মিটার উপরে উঠেছে।

এছাড়াও বিভিন্ন রাস্তার প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে। বন্যার পানি থেকে বাঁচার জন্য মানুষ গাড়িসহ বিভিন্ন উচুঁ স্থানে আশ্রয় নিতেও দেখা গেছে ভিডিওতে।

হংকং দ্বীপ ও কাউলুনের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী শহরের ক্রস-হারবার টানেলটিও প্লাবিত হয়েছে। কিছু এলাকার জন্য ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card