ছেলে মাদকাসক্ত হওয়ায় বাবা হাতখরচ দিতে রাজি হননি। সেই রাগে পাথর দিয়ে মাথায় আঘাত করে ৫০ বছর বয়সী বাবাকে খুন করল ২৫ বছর বয়সী ছেলে।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে,
‘সোমবার (১৯ জুন) রাতে একটি ক্ষেত থেকে বাবু চৌধুরীর মরদেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে তার ছেলে সোহনকে গ্রেপ্তার করে।’
পুলিশ সুপার হিতিকা ভাসাল বলেন,
‘বাবুর ছেলে সোহন মাদকাসক্ত। তিনি বাবাকে ক্ষেতের কাজে মাঝেমাঝে সাহায্য করতেন। সম্প্রতি বাবার কাছে দুই হাজার রুপি হাতখরচ চেয়েছিলেন। কিন্তু বাবা মাদকাসক্ত ছেলেকে সেই টাকা দিতে আপত্তি জানান। সেই রাগ থেকেই বাবাকে খুন করে ছেলে।’
ঘটনা সূত্রে জানা গেছে,
‘হাতখরচ না পেয়ে ক্ষেত থেকে পাথর তুলে বাবার মাথায় আঘাত করেন সোহন। একপর্যায়ে ছেলের মার খেয়ে রক্তাক্ত অবস্থায় ক্ষেতের মধ্যে পড়ে যান বাবা। সোহন বাবাকে ওই অবস্থায় ফেলেই পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে বাবুর মরদেহ উদ্ধার করে।’
- ইউপি মেম্বার হয়েও চা বিক্রি করেন ফরিদা
- ক্যাব দাবি জানিয়েছে চিনির দাম না বাড়ানোর
- ভালুকায় ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব উদ্বোধন
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- জাপানে নির্বাহী পদোন্নতি হচ্ছে ৩০ শতাংশ নারীর
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- অভিনেতা সিজানের বিরুদ্ধে স্ত্রীর মারধরের অভিযোগ
- হজ পালন করতে সৌদি পৌঁছেছেন এক লাখ বাংলাদেশি
- বিষাক্ত জেলি পুশ করা ১৫’শ কেজি চিংড়ি পুঁতা হলো মাটিতে
- কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Comments are closed.