বিতর্কে ‘কাসৌটি জিন্দেগি কে’ খ্যাত অভিনেতা সিজান খান। জানা যায়, তার বিরুদ্ধে মারধর এবং জোর করে টাকা আদায়ের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে।
তবে পুরো বিষয়টি নিছক মিথ্যা বলে দাবি করছেন পর্দার অনুরাগ বসু। তার কথায়, আদৌ এমন কিছুই ঘটেনি।
এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়,
‘আয়েশা পিরানি নামে এক নারী সিজানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নিজেকে তিনি অভিনেতার স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন।’
‘তার অভিযোগ, সিজান তাকে ঠকিয়েছেন। আমেরিকার গ্রীন কার্ড পাওয়ার জন্যই নাকি তাকে বিয়ে করেছিলেন অভিনেতা ।’
সিজানের দাবি, ওই নারী মিথ্যা কথা বলছেন। তার কথায়,
‘এটা একদমই সত্যি নয়। আমি জানিও না কোন বিষয়ে এত কথা হচ্ছে। কোনো এফআইআর দায়ের করা হয়নি। এমন কিছু হয়নি।’
অন্যদিকে আয়েশার দাবি, সিজানের সঙ্গে ২০১৫ সালে তিনি চুপিচুপি বিয়ে হয় তার।
কিন্তু তিনি নাকি এই বিয়েটি তাকে লুকিয়ে রাখার কথা বলেছেন। এরপর সিজান তার অজান্তেই তাকে দিয়ে বিচ্ছেদের কাগজে সই করিয়ে নিয়েছেন।
আরও পড়ুন:
- ঈদুল আজহার ছুটি বাড়লো ১ দিন
- মিরপুরে ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা
- কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার পরিবার
- পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৯ জুন
- দেশে ২৪ ঘণ্টায় ১৫৩ জন করোনা আক্রান্ত
- ঈদের দিন মেট্রোরেল বন্ধ; সময়সূচি পরিবর্তন
- কৃষি উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বস্বীকৃত
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- ১৪ দিন বাঁচা-মরার লড়াই করে হার মানলেন ইঞ্জিনিয়ার আনোয়ার

Comments are closed.