একদিন পরেই হজের শেষ ফ্লাইট। এরই মধ্যে, পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের এক লাখ ৭,১০২ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯,৭৯৮ হজযাত্রী ও বেসরকারিভাবে গেছেন ৯৭ হাজার ৩০৪ জন।
জানা যায়, হজে গিয়ে সর্বমোট ২৩ জন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।
মঙ্গলবার (২০ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনে জানানো হয়েছে,
‘সরকারি ব্যবস্থাপনার (বিজি -৩৩১৩) ফ্লাইটের হজযাত্রীরা আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩:১৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।’
গতকাল সন্ধ্যায় হজ প্রশাসনিক দল বাংলাদেশি হজযাত্রীদের তাবুসমূহ সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য মিনা পরিদর্শন করেন।
আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন।
অপরদিকে, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
- ইউপি মেম্বার হয়েও চা বিক্রি করেন ফরিদা
- ক্যাব দাবি জানিয়েছে চিনির দাম না বাড়ানোর
- ভালুকায় ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব উদ্বোধন
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- জাপানে নির্বাহী পদোন্নতি হচ্ছে ৩০ শতাংশ নারীর
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- অভিনেতা সিজানের বিরুদ্ধে স্ত্রীর মারধরের অভিযোগ
- ওল্ড ট্র্যাফোর্ডে মেসিডোনিয়ার বিপক্ষে জিতলো ইংল্যান্ড
- টাঙ্গাইলের নিয়ােগ পরীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন
- ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের রাষ্ট্রপতির
- বৃষ্টিতে টিকটক ভিডিও বানানোর সময় বজ্রপাতে তরুণী আহত
