ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের বিভিন্ন খাতে

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুয়ং মঙ্গলবার (২০ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

ভিয়েতনামের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক।

ভিয়েতনামের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ওষুধ,

তৈরি পোশাক, চামড়া ও সিরামিকসহ বিশ্বমানের পণ্য আমদানি করারও আহ্বান জানান।

ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন,

বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে তার দেশ আগ্রহী।

আরও পড়ুন :

এনএএন টিভি