পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ৭টা থেকে বিক্রি শুরু হলেও যাত্রীদের তেমন চাপ ছিলো না।
এদিকে, নিরাপত্তা নিশ্চিতে ঈদযাত্রাকালীন সময়ে নৌপথে বাল্কহেড চলবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ বরিশাল।
সুন্দরবন নেভিগেশন গ্রুপের বরিশাল অফিসের ম্যানেজার জাকির হোসেন বলেন,
‘পদ্মাসেতু দিয়ে বেশি যাত্রী ঢাকায় যাচ্ছে। তাই আমরা যাত্রী আকর্ষণে নানান সুবিধা দিচ্ছি। যাত্রী চাপ কয়েক দিন পর বাড়তে পারে বলে জানান তিনি।’
বাংলাদেশ নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন,
‘ঈদের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও তেমন চাহিদা নেই। এখন যাত্রী চাপ কম হলেও দিন দিন বাড়বে। অতীতের মত এবারও এ নৌপথে আনন্দের ঈদযাত্রা হবে বলে জানান তিনি।’
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ বন্দর ও পরিবহণ বিভাগের উপ-পরিচালক আবদুর রাজ্জাক জানান,
‘নৌপথ নিরাপদ করতে ঈদের আগের ও পরের সাত দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।’
‘এ সংক্রান্ত চিঠি কোস্টগার্ড ও নৌপুলিশকে দেওয়া হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।’
- ইউপি মেম্বার হয়েও চা বিক্রি করেন ফরিদা
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- জাপানে নির্বাহী পদোন্নতি হচ্ছে ৩০ শতাংশ নারীর
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- অভিনেতা সিজানের বিরুদ্ধে স্ত্রীর মারধরের অভিযোগ
- ওল্ড ট্র্যাফোর্ডে মেসিডোনিয়ার বিপক্ষে জিতলো ইংল্যান্ড
- টাঙ্গাইলের নিয়ােগ পরীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন
- বৃষ্টিতে টিকটক ভিডিও বানানোর সময় বজ্রপাতে তরুণী আহত

Comments are closed.