শরীয়তপুর পৌর শহরে বৃষ্টির সময় ছাঁদে গিয়ে বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও বানানোর সময় বজ্রপাতে আহত হয়েছেন মেঘলা (২৫) নামে এক তরুণী।
তিনি শরীয়তপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে পৌর শহর সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে এ ঘটনাটি ঘটে।
আহত মেঘলা শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুর ইসলামী চক্ষু হাসপাতালের আয়া হিসেবে কর্মরত রয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন,
‘মেঘলা নামে বেসরকারি ইসলামীয়া চক্ষু হাসপাতালের এক স্টাফ বৃষ্টিতে ছাঁদে ভিডিও করার সময় বজ্রপাতে আহত হয়েছিল। সে হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা এখন বিপদমুক্ত।’
ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক মোস্তফা ব্যাপারী বলেন,
‘বিকেল ৩টার দিকে আমাদের হাসপাতালের আয়া মেঘলা ও রিসিপশনিস্ট ইয়াসমিন বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও করতে গিয়েছিলেন বলে আমি শুনেছি।’
‘ইয়াসমিন সিঁড়ির কাছ থেকে ভিডিও করছিলেন আর ছাদের ওপর মেঘলা নাচছিলেন। হঠাৎ বজ্রপাতে মেঘলা আহত হন।’
‘ইয়াসমিনসহ তার সহকর্মীরা মিলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এখন তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।’
‘তবে সদর হাসপাতালের ডাক্তার বলেছেন সুস্থ হয়ে যাবে।’
- ইউপি মেম্বার হয়েও চা বিক্রি করেন ফরিদা
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ
- জাপানে নির্বাহী পদোন্নতি হচ্ছে ৩০ শতাংশ নারীর
- ‘আছি তোমারই অপেক্ষায় . . .’ ধামাকাদার সাকিব খান
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- কৃষি উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বস্বীকৃত
- অভিনেতা সিজানের বিরুদ্ধে স্ত্রীর মারধরের অভিযোগ
- ওল্ড ট্র্যাফোর্ডে মেসিডোনিয়ার বিপক্ষে জিতলো ইংল্যান্ড
- দেশের আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- টাঙ্গাইলের নিয়ােগ পরীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন
