‘আছি তোমারই অপেক্ষায় . . .’ সাথে জুড়ে দিলেন ‘প্রিয়তমা’ সিনেমার নতুন পোস্টার।পোস্টারে দেখা যায়,
‘বৃদ্ধ ব্যক্তিকে যিনি সাদা পাঞ্জাবি ও পাজামা পরে বিমর্ষ হয়ে বসে আছেন। চুলের সঙ্গে পাক ধরেছে দাঁড়িতেও। ছবি দেখে চেনার উপায় নেই যে, এটা শাকিব খান!’
এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি শাকিবকে। তার আসন্ন সিনেমার জন্য সদ্য নতুনরূপে দেখা দিলেন এ নায়ক। কেউ মন্তব্য করেছেন,
‘অসাধারণ’ লিখে আবার কেউ লিখেছেন ‘ওএমজি! হোয়াট অ্যা সারপ্রাইজ!’
অন্য একজন লিখেছেন, ‘ চালিয়ে যাও, আমিও আছি তোমাদের অপেক্ষায়’।
এর আগে, চোখে সানগ্লাস আর মুখে স্কার্ফ জড়িয়ে রাফ অ্যান্ড টাফ লুকে ৩০ সেকেন্ডের এক টিজার নিয়ে হাজির হয়েছিলেন, যা রীতিমত চমকে দিয়েছে সবাইকে।
প্রসঙ্গত, সিনেমাটিতে শাকিবের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।
ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের।
যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
- ইউপি মেম্বার হয়েও চা বিক্রি করেন ফরিদা
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ
- জাপানে নির্বাহী পদোন্নতি হচ্ছে ৩০ শতাংশ নারীর
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- কৃষি উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বস্বীকৃত
- অভিনেতা সিজানের বিরুদ্ধে স্ত্রীর মারধরের অভিযোগ
- ওল্ড ট্র্যাফোর্ডে মেসিডোনিয়ার বিপক্ষে জিতলো ইংল্যান্ড
- দেশের আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- টাঙ্গাইলের নিয়ােগ পরীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন
