নারায়ণগঞ্জে মোবাইল ফোন নিয়ে বোনের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারুফা (১৪) নামের এক কিশোরী।
নিহত মারুফা নারায়ণগঞ্জে ফতুল্লা মডেল থানার দক্ষিন নয়ামটির জান্নাতুল ফেরদৌস লুবনার বাড়ীর ভাড়াটিয়া আব্দুল মান্নান মৃধার মেয়ে।
সোমবার (১৯ জুন) রাতে ফতুল্লার দক্ষিন নয়ামটির জান্নাতুল ফেরদৌস লুবনার বাড়ীর ভাড়াটিয়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ করা হয়,
বাদীর মেঝো মেয়ে সুমাইয়া ও তার স্বামী সোমবার বিকেল ৫ টার দিকে নয়ামাটিস্থ বাসায় বেড়াতে আসে।
সে সময় বাদীর মেঝো মেয়ে বাসায় ব্যবহৃত মোবাইল ফোনটি নিহত মারুফার নিকট হতে নিয়ে যায়।
রাত সাতটার দিকে বাদী বাসায় ফিরে এসে দেখে ভাড়াটিয়া বাসার নীচতলার মাঝের রুম ভিতর হতে বন্ধ।
তখন বাদী ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে ঘরের দরজার উপরের ফাঁক দিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত মারুফার ঝুলন্ত দেহ।
পুলিশ কে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।
নিহত মারুফার বাবার ধারনা মোবাইল ফোন নিয়ে যাওয়াতে অভিমান করে মারুফা আত্নহত্যা করেছে।
আরও পড়ুন:
- ঈদুল আজহার ছুটি বাড়লো ১ দিন
- মিরপুরে ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা
- কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার পরিবার
- পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৯ জুন
- দেশে ২৪ ঘণ্টায় ১৫৩ জন করোনা আক্রান্ত
- ঈদের দিন মেট্রোরেল বন্ধ; সময়সূচি পরিবর্তন
- ১৪ কেজি ওজনের একটি কাতল এর দাম ২০ হাজার
- অভিনেতা সিজানের বিরুদ্ধে স্ত্রীর মারধরের অভিযোগ
- কৃষি উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বস্বীকৃত
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- ১৪ দিন বাঁচা-মরার লড়াই করে হার মানলেন ইঞ্জিনিয়ার আনোয়ার
