জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদ;
‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং
‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এসব ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
জানা যায়, ‘বি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ১৯৩টি আসনের বিপরীতে দশগুন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।
এছাড়া ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে প্রত্নতত্ত্ব ও ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং বিজ্ঞান,
ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে বিজনেস স্টাডিজ অনুষদের ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে বাণিজ্য ও অবাণিজ্য শিক্ষার্থীদের মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘সমাজবিজ্ঞান ও আইন অনুষদে শিক্ষার্থীদের পাশের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।
মোট ৩৮৬টি আসনের বিপরীতে দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।’
এ দিকে আজ মঙ্গলবার ছয়টি শিফটে ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ
এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীর উপস্থিতির হার ছিল প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ।
আরও পড়ুন :
