ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জের, অনির্দিষ্টকালের জন্য উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

ইসরাইলে ৩০০ এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চির বৈরি এই দুটি দেশের উত্তেজনার মধ্যে তেল আবিবে নিজেদের পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

রোববার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

তবে কবে আবার এই পরিষেবা শুরু হবে, সেই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

দিল্লি থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে এয়ার ইন্ডিয়া। একই সংখ্যক ফ্লাইট ওড়ে তেল আবিব থেকেও।

শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে প্রথমবারের মতো তেল আবিবে সরাসরি হামলা চালায় তেহরান। চলমান এ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যেপ্রাচ্যজুড়ে।

এ হামলায় তেহরান ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে তেল আবিব।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card