বিশাল যাত্রীবাহী ট্রেন দুটির ধাতব কামরাগুলো ম্যাচবাক্সের মতো দুমড়ে মুচড়ে একটার ওপর আরেকটা উঠে গেছে। কামরার ভেতরের লোহার কাঠামো, সিট সকল কিছু উপড়ে গেছে; চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আহত ও নিহতরা।
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ২৮৮ জন নিহত এবং আহত ৯ শতাধিক বলে নিশ্চিত করেছে প্রশাসন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চাদরে করে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে সারি সারি মৃতদেহ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন ঘিরে চিৎকার চেঁচামেচি। তাকে ছাপিয়ে অ্য়াম্বুল্য়ান্সের সাইরেনের শব্দ।
উল্লেখ্য, শুক্রবার (০৩ জুন) রাতে বালেশ্বরের কাছে বাহানগা এলাকায় বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের লাইনচ্য়ুত দুটি কামরায় ধাক্কা লেগে যাত্রীবোঝাই শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা উল্টে গেলো।
কয়েকটি কামরা ছিটকে গিয়ে পড়ে পাশের মালগাড়ির ওপর। কেউ কেউ প্রাণে বেঁচে কোনওমতে বেরিয়ে এসে ট্রেনের অবস্থা দেখে তারা শিউরে উঠেছেন।
প্রত্য়ক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর বহু যাত্রী পাশের একটি খালে গিয়ে ছিটকে পড়েন।
শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে তারাই একে একে আহত যাত্রীদের বের করে আনে।
আহতদের নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। চাদরে মুড়ে বার করা হয় পরপর মৃতদেহ।
কিছুক্ষণ পরে উদ্ধারকারী দলের সদস্যরা পৌছালে রাত থেকে উদ্ধারকাজ চলছে সেখানে।
আরও পড়ুন:
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- বিশ্বে আরও ১১৬ জনের মৃত্যু করোনায়
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- নারায়ণগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের সংর্ঘষে বাবুর্চির মৃত্যু
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি গ্রেফতার
- আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার ৬ শতাংশ রাখার লক্ষ্যে
- অফিসে আট ঘণ্টার ৬ ঘণ্টাই থাকেন বাথরুমে, চাকরি হারালেন যুবক
