জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন পুতিন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল পরিমাণ সৈন্য হত্যার অভিযোগে বিদ্রোহ ঘোষণা করেছে রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার। এমনকি পুতিন ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে মস্কো বরাবর যাত্রার কথা জানায় ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

ইতিমধ্যে রাশিয়ার দক্ষিণে রোস্তভ-অন-ডন শহর এবং শহরের একটি বিমান ঘাঁটি ও সামরিক ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার।

ওয়াগনার গ্রুপের বিদ্রোহ ও শহর দখলের সব খবরাখবর রাখছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পুতিনকে শুরু থেকেই সার্বক্ষণিকভাবে অবহিত করা হচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে রুশ সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে,

‘রাশিয়ার সমস্ত প্রধান নিরাপত্তা পরিষেবাগুলি প্রিগোজিনের বিষয়ে পুতিনকে “চব্বিশ ঘন্টা” খবরাখবর প্রদান করছে। যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারেন পুতিন।’

এদিকে, ক্রেমলিনের বরাতে বার্তা সংস্থা তাস আরও জানায়, শীঘ্রই জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিবেন রাশিয়ার প্রেসিডেন্ট।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক প্রশ্নের জবাবে তাসকে জানায়,

“প্রকৃতপক্ষে, পুতিন শীঘ্রই একটি ভাষণ দেবেন”

আরও পড়ুন:

এনএএন টিভি