জিমের ট্রেডমিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারতীয় যুবকের প্রাণহানি

জিমের ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হলো ২৪ বছরের এক যুবকের।

দিল্লির রোহিণী এলাকায় মঙ্গলবার (১৮ জুলাই) সকালে এই ঘটনার পর জিমের মালিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,

‘২৪ বছরের সাক্ষ্যম প্রুথি একজন ইঞ্জিনিয়ার। গুরুগ্রামের একটি কোম্পানিতে কাজ করতেন।’

‘রোহিণীর সেক্টর ১৫-তে জিমপ্লেক্স ফিটনেস জোনে প্রতিদিনের মতোই মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ শরীরচর্চা করতে আসেন তিনি।’

‘জিমের ট্রেডমিলে দৌড়নোর পর খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর বসে পড়েন। তখনই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে।’

‘দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে যুবককে মৃত বলে ঘোষণা করেন।’

সাক্ষ্যমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই রিপোর্টে জানানো হয়েছে,

‘বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়েছে। জিমের মালিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card