ময়মনসিংহে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে গৌরীপুরে চাঞ্চল্যকর চৌকিদার রজব আলী হত্যা মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও

দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আ. কুদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন।

এদের মধ্যে তারা মিয়া পলাতক রয়েছে। বাকিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারি মো: মোশাররফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান,

২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় আসামিদের হামলায় খুন হন স্থানীয় চৌকিদার রজব আলী।

এ ঘটনার একদিন পর ১৩ সেপ্টেম্বর নিহতের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এরপর আসামিদের মধ্যে একজন মারা যায়।

তিনি আরও জানান, আসামিদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের দশ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card