গান গাওয়ার সময় মঞ্চ থেকে উল্টে পড়লেন র‌্যাপার বাদশা

পরনে কালো রঙের হাফ প্যান্ট, টি-শার্ট। পায়ে সাদা রঙের জুতা। মাইক হাতে দিব্যি নেচে নেচে গান গাইছিলেন। মঞ্চের সামনে উপস্থিত শ্রোতারাও মেতে উঠেছেন সুরের তালে। এক কথায় এ যেনো অবিকল ভারতীয় র‌্যাপার বাদশা। তবে হঠাৎ করেই হয়ে যায় ছন্দপতন। মঞ্চ থেকে পা পিছলে নিচে পড়ে যান গায়ক।

সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তবে ভিডিওটি দেখে বাদশা ভক্তরা চিন্তিত, প্রশ্ন একটাই কেমন আছেন তাদের প্রিয় গায়ক। এ পরিস্থিতিতে ভিডিওটি শেয়ার করে বাদশা লিখেছেন,

‘এই ব্যক্তি আমি নই। তবে যেই হোক না কেন আশা করি তিনি সুস্থ আছেন।’

প্রসঙ্গত, বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। গানের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। আবার সিনেমাও প্রযোজনা করেছেন।

এর আগে, গায়ক হানি সিংয়ের টিমে ছিলেন বাদশা। কিন্তু পরে দল থেকে বেরিয়ে এসে বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়েন এই শিল্পী।

গত বছর বাদশার তিনটি একক গান মুক্তি পায়। ২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় বাদশাকে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card