বৃহস্পতিবার ভোর থেকে ঢাকার সাথে সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধ

বিনা অনুমতিতে একটি বাস চলাচলকে কেন্দ্র করে টাঙ্গাইলে দুই শ্রমিককে মারপিটের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে ঢাকার সাথে

সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিকরা।

একই সাথে টাঙ্গাইল মালিক সমিতির বাস সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরাঞ্চলেও চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন,

টাঙ্গাইল মালিক সমিতির তুষারের মালিকানাধীন একটি বাস দীর্ঘদিন ধরে রাজশাহীতে চলাচল করে।

সিরাজগঞ্জ মালিক সমিতির সাথে কোন আলোচনা না করে গত কয়েক মাস ধরে আরও একটি গাড়ী অবৈধভাবে এই রুটে চালানো হয়।

এ কারণে আমরা ওই গাড়ীটি ফিরিয়ে দেই। মঙ্গলবার সিরাজগঞ্জের একটি বাস বিয়ের রিজার্ভ ভাড়া নিয়ে যাওয়ার পথে এলেঙ্গা ও

টাঙ্গাইল বাইপাসে দুই স্থানে থামিয়ে দিয়ে তুষার নিজে উপস্থিত থেকে দুই শ্রমিককে বেধড়ক মারপিট করে।

বিষয়টি মিমাংসার জন্য টাঙ্গাইল মালিক ও শ্রমিক সমিতির সাথে একাধিকবার যোগাযোগ করলেও কোন সাড়া পায়া যায়নি।

এ কারণে মালিক-শ্রমিক যৌথ মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক সিরাজগঞ্জ-ঢাকা রুটের সকল পরিবহণ শ্রমিকরা বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে।

অবৈধভাবে নিবির পরিবহণ চলাচল বন্ধ ও দুই শ্রমিককে মারপিটের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

সেই সাথে টাঙ্গাইল মালিক সমিতির কোন পরিবহণকে সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরাঞ্চলে চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তিনি।

এ সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,

সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ খান,

কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক আলম শেখ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আব্দুল মজিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card