অবশেষে সন্তান-স্ত্রীকে ভালোবেসে স্মরণ করলেন রাজ

বেশ অনেকদিন ধরে একসঙ্গে থাকছেন না ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। এদিকে, এই দম্পতির সন্তান রাজ্যও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন পরীমণি, তবে এই দুঃসময়ে দেখা মেলে নি বাবা শরীফুল রাজের। এ নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন শরিফুল রাজ।

সন্তান

তবে অবশেষে প্রিয় সন্তানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাজ। মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে ফেসবুকে রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন রাজ। ক্যাপশনে লিখেছেন,

‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখ বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে একশ কোটি চুমু দিও।’

সন্তান

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ।

২০২২ সালের ১০ জানুয়ারি সে খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তান ধারণের বার্তা দেন এ দম্পতি।

এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন তার। সে বছর ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

আরও পড়ুন:

এনএএন টিভি