অঙ্কুশ হাজরার চেহারা নিয়ে মিমি চক্রবর্তীর কটাক্ষ

সামাজিকমাধ্যমগুলোতে মাঝে মাঝেই নিজেকে নিয়ে রসিকতা করেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা, এ নিয়ে আবার ভক্তরা বা নেটাগরিকরাও কমেন্ট বক্সে জুড়ে দেন কৌতুকে ভরপুর উত্তর। তবে এবার তাদের সঙ্গে যোগ দিয়ে কটাক্ষ করে বসলেন মিমি চক্রবর্তী।

সম্প্রতি, নেটমাধ্যমে অভিনেতা অঙ্কুশ মজা করে গালে হাত দিয়ে ছবি পোস্ট করেছেন, এর ক্যাপশনে লিখেছেন,

‘ছেলেরা কেন কোনও পোজ খুঁজে পায় না? এটা আমার ২৪টা সেলফি তোলার পর সিলেক্ট করা। মানে ভাবুন, বাকিগুলো কতটা খারাপ ছিল। যাই হোক, প্রেস্টিজের ব্যাপার, লাইক দেবেন।’

অর্থাৎ নায়কের দাবি, তিনি কিছুতেই সুন্দর পোজ খুঁজে পাচ্ছিলেন না! একের পর এক ছবি তুলেছেন। নিজেই সেগুলো বাতিল করেছেন।

এভাবে ২৪টি ছবি বাতিল করার পর একটি ছবি কোনোমতে পছন্দ হয়েছে। মাথায় ব্যান্ড। গালে হাত দিয়ে বসে অঙ্কুশ, যেন অসংখ্য চিন্তায় ডুবে আছেন তিনি!

এদিকে, অঙ্কুশের এমন ছবি দেখে নিজেকে সামলাতে পারেননি মিমি। সঙ্গে সঙ্গে লিখেছেন,

‘যার যেমন মুখ তেমনই ছবি উঠবে!’ অপরদিকে, অঙ্কুশও উত্তর দিতে ছাড়েননি। নিজের মতো করে পাল্টা রসিকতা করে জবাব দিলেন, ‘এই আত্মবিশ্বাস তো তোর থেকেই পাওয়া!’

এখন, নায়ক-নায়িকার এই পাল্টাপাল্টি মন্তব্য দেখে বোঝা যাচ্ছেই, একে অন্যের সঙ্গে মজা করছেন তারা।

মূলত অঙ্কুশ-মিমি একে অন্যের ভালো বন্ধু। ওই জায়গা থেকে অঙ্কুশের চেহারা নিয়ে এমন মন্তব্য করেন মিমি।

আরও পড়ুন:

এনএএন টিভি