‘প্রিয়তমা’ সিনেমায় দেয়া দর্শকদের ভালোবাসায় কৃতজ্ঞ শাকিব

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে ‘প্রিয়তমা’ সিনেমাটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এটি দেখতে কড়া খরতাপ, ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রেক্ষাগৃহে মৌমাছির মতো ভিড় করছেন অনুরাগীরা।এই ভালোবাসায় মুগ্ধ শাকিব খান। সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করলেন কৃতজ্ঞতা।

মঙ্গলবার (১৮ জুলাই) নিজের ফেসবুকে শাকিব লিখেছেন,

‘আমার শুভাকাঙ্ক্ষীরা আমার জীবনের অংশ। আমাকে নিয়ে তাদের ভালোবাসা ও ভাবনা প্রশংসনীয়। অনেক ধন্যবাদ, সবসময় তারা আমার পাশে আছেন, সবার জন্য ভালোবাসা।’

এদিকে, যুক্তরাষ্ট্র-কানাডায় দারুণ সাফল্যের সাথে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় করেছে ৮৪ হাজার ডলার!

এ তথ্য দিয়েছেন ‘প্রিয়তমা’র কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

প্রসঙ্গত, ঈদুল আজহায় (২৯ জুন) দেশের ১০৫টি হলে মুক্তি পেয়েছিল,

দ্বিতীয় সপ্তাহে আরও ৪টি হল বেড়েছিল। তৃতীয় সপ্তাহে এসে দেশের ৮৪ সিনেমা হলে ছবিটি দাপট দেখাচ্ছে।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

আরও পড়ুন :

এনএএন টিভি