অ্যাশেজ সিরিজে তিন টেস্টের পর ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর অ্যাশেজ জয় করতে পারেনি অসিরা।
দীর্ঘদিন পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয় করার সুযোগ অপেক্ষা করছে প্যাট কামিন্সদের সামনে।
তবে মান রাখার লড়াইয়ে কোনোভাবেই হার স্বীকার করতে রাজি নয় ইংলিশরা।
আজ অ্যাশেজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।
সিরিজের চতুর্থ টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বার্মিংহামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটের রোমঞ্চকর জয় পায় অস্ট্রেলিয়া।
২৮১ রানের টার্গেটে নবম উইকেটে দুই টেল-এন্ডার অধিনায়ক প্যাট কামিন্স ও
নাথান লায়নের অবিচ্ছিন্ন ৫৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা।
কামিন্স ৪৪ ও লায়ন ১৬ রানে অপরাজিত থাকেন।
লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়-পরাজয়কে ছাপিয়ে আলোচনার জন্ম দেয় জনি বেয়ারস্টোর আউট।
ম্যাচ জিততে ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া।
টার্গেট স্পর্শ করতে না পেরে ৪৩ রানে ম্যাচ হারে ইংলিশরা।
কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জনি বেয়ারস্টোর আউট নিয়ে সরগরম হয়ে উঠে লর্ডস।
অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিনের বাউন্সার না খেলেই ডড বল চিন্তা করে উইকেট ছেড়ে
বেয়ারস্টো বেরিয়ে গেলে আন্ডারআর্ম থ্রোতে স্ট্যাম্প ভাঙ্গেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
তৃতীয় আম্পায়ার বেয়ারস্টোকে স্ট্যাম্পিং আউট ঘোষণা করলে দুই দলের মধ্যে শুরু হয়ে আলোচনা-সমালোচনা।
এসবের মাঝে লর্ডসের গরম আবহকে সঙ্গে নিয়ে লিডসে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় দুই দল।
সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না ইংলিশদের।
মার্ক উডের বোলিং নৈপুণ্যের সঙ্গে হ্যারি ব্রুকের ৭৫ রানে ৩ উইকেটে দারুণ জয়ে সিরিজে ব্যবধান কমায় ইংল্যান্ড।
ম্যাচে ৭ উইকেট ও ৪০ রান করে ম্যাচ সেরা হন উড।
আরও পড়ুন :
- দেশের আট বিভাগেই হতে পারে বৃষ্টি
- মির্জা আব্বাস:‘ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ’
- কলম্বিয়ায় ভূমিধসে শিশুসহ ১৪ জনের মৃত্যু
- ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে একইসঙ্গে যাত্রা
- মার্কিন সুপারমডেল গাঁজাসহ গ্রেপ্তার
- মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবার মাদককান্ডে আটক!
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে আগুন, ৪ জনের মৃত্যু
- রাজধানীর সড়কে বিএনপিসহ সমমনা দল
- যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ; আটক ৩
- রাশফোর্ডের সপ্তাহে ৪ কোটি টাকা
