ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাসে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। মাইক্রোবাসের ভেতর আটকা অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মারা যান ওই চারজন।
মঙ্গলবার (১৮ জুলাই) উত্তর প্রদেশের রামপুর মণিহরণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সুপার অভিমন্যু জানান,
চুনেহতি উড়ালসেতুর উপর একটি মারুতি গাড়িকে অতিক্রম করতে যায় ট্রাকটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা দেয় ট্রাকের ।
পরে গাড়িতে আগুন লেগে যায়। গাড়িতে সেন্ট্রাল লকিং ব্যবস্থা থাকায় ভেতর থেকে কেউ বের হতে পারেননি। ফলে গাড়িতেই চারজনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের নাম উমেশ গয়াল (৭০), তার স্ত্রী সুনীতা গয়াল (৬৫), অমরীশ জিন্দল (৫৫) এবং তার স্ত্রী গীতা জিন্দল (৫০)। চারজনেই উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার জোয়ালাপুরের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে মরদেহ উদ্ধার করে পরিবারকে জানানো হয়ছে। এছাড়াও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন :
- ছোট অপরাধে জামিনে মুক্তি মিললেই গাছের চারা উপহার
- কালীগঞ্জে মৃত্যুর রহস্য উদঘাটন,গ্রেফতার ৩
- ব্যক্তিগত চেম্বার ও অস্ত্রোপচার বন্ধ রাখার কর্মসূচি স্থগিত
- হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
- ১২ ফুট লম্বা বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার; ইকোপার্কে অবমুক্ত
- যমুনার পানি ছুঁয়ে ফেলেছে তাজমহলের দেয়াল
- নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ সিরিজের জন্য সূচি প্রকাশ!
- ইয়াসির আল হক এর থ্রিলার সিরিজে আইনজীবী হয়ে আসছেন নিশো
- হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
- খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু, বক্তব্য দিচ্ছেন শীর্ষ নেতারা
