১২ ফুট লম্বা বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার; ইকোপার্কে অবমুক্ত

চট্টগ্রামের বাঁশখালীতে ১২ ফুট লম্বা একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করে ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট থেকে সাপটি উদ্ধার অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরী।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও  বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ জানান,

‘সোমবার (১৭ জুলাই) রাতে অজগর সাপটি সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট সংলগ্ন পাহাড়ি জঙ্গলে থেকে আনুমানিক ১০-১২ ফিট লম্বা সোনালী অজগর সাপটি উদ্ধার করা হয়।’

‘উদ্ধারকৃত অজগর সাপটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।’

আরও পড়ুন:

এনএএন টিভি