খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

পদযাত্রাকে ঘিরে খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে পুলিশ ও নেতাকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

মঙ্গলবার বিএনপি শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে পদযাত্রা বের করে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে

আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।

এই সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলে।

সংঘর্ষ চলাকলে পৌরসভা কার্যালয় ভাঙচুর করা হয়।

বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

আরও পড়ুন :

এনএএন টিভি