নরসিংদীতে মমতাজ আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, নিজস্ব অর্থায়নে দ্বিতল ভবনে মমতাজ- আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং বিনা বেতনে প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ ব্যাক্তিকে দক্ষ স্বাবলম্বী করে কর্মস্থান সৃষ্টির লক্ষে এটি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) নরসিংদী সদর পাঁচদোনা চাকশালে নরসিংদী ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান ও
মমতাজ-আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর সভাপতিত্বে ও
উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শারমিন তানিন বিনা’র সঞ্চালনায় মমতাজ আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে শুভ উদ্ধোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সার্বিক মোস্তফা কামাল,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসার,
কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড.ইঞ্জিনিয়ার এম এম সিদ্দিক,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহীদুল আলম,
জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক বশির আহম্মদ মোল্লা,
জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, ঘোড়াশাল পৌরসভার সাধারণ সম্পাদক ও
পলাশ প্রেসক্লাব সভাপতি এস.এম শফি, জেলা যুবলীগের সহসভাপতি নুর মোহাম্মদ, জেলা আওয়ামী যুবলীগ নেতা হাবিবুর রহমান,
জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হান্নান সরকার প্রমুখ।
এছাড়া কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল ও
সাধারণ সম্পাদক কোহিনুর বেগম প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে স্বাগতম জানান।
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী
