দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
বুধবার (১৯ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন,
মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, মধ্য প্রদেশ, উড়িষ্যা, বিহার,
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বর্তমানে টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা, চুয়াডাঙ্গা এবং
নীলফামারী জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং
তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিন দিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন :
- তিন টেস্টের পর ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া
- নরসিংদীতে মমতাজ আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট’র শুভ উদ্বোধন
- দেশের আট বিভাগেই হতে পারে বৃষ্টি
- মির্জা আব্বাস:‘ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ’
- কলম্বিয়ায় ভূমিধসে শিশুসহ ১৪ জনের মৃত্যু
- ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে একইসঙ্গে যাত্রা
- মার্কিন সুপারমডেল গাঁজাসহ গ্রেপ্তার
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে আগুন, ৪ জনের মৃত্যু
- রাজধানীর সড়কে বিএনপিসহ সমমনা দল
- যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ; আটক ৩
- রাশফোর্ডের সপ্তাহে ৪ কোটি টাকা
- এশিয়া কাপের সূচি ও ট্রফি উন্মোচন করা হবে আজ
- ২৯ জুলাই পালন করা হবে পবিত্র আশুরা
- একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ
- নাটোরে পূর্ব-শত্রুতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম
- পাকিস্তানে বিষাক্ত মিল্কশেক খেয়ে প্রাণ গেল ২ শিশুর
