নাটোরে পূর্ব-শত্রুতার জের ধরে ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১০ টার দিকে শহরের কান্দিভিটা হেমাঙ্গিনী ব্রিজের ওপরে এই ঘটনাটি ঘটে।
আহতদের প্রথমে নাটোরে সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান,
স্থানীয় সন্ত্রাসী জীবন গ্রুপ ও সন্ত্রাসী রানা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে।
এই বিরোধের জের ধরে জীবন গ্রুপের জীবন, মোমিন ও হাসানসহ ৬/৭ জন রানা গ্রুপের আলামিন ও হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আলামিন ও হাবিবকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করালে জীবন,
মোমিন ও হাসান হাসপাতালে গিয়েও তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আলামিন, হাবিব ও মোমিন আহত হয়।
আহতদের নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন :
- পাকিস্তানে বিষাক্ত মিল্কশেক খেয়ে প্রাণ গেল ২ শিশুর
- ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
- ছোট অপরাধে জামিনে মুক্তি মিললেই গাছের চারা উপহার
- সমুদ্রসৈকতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
- রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৯
