পাকিস্তানে বিষাক্ত মিল্কশেক খেয়ে প্রাণ গেল ২ শিশুর

পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের শাহীওয়ালে বিষাক্ত মিল্কশেক খেয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও ৩ শিশু।

গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) পাকিস্তানে এর স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাহীওয়ালের এক বাসিন্দা তার ৫ সন্তানকে মিল্কশেক বানিয়ে খাওয়ান।

এরপরই ওই শিশুদের অবস্থার অবনতি হতে থাকে।

পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে ৩ বছর ও ৭ মাস বয়সী দুই শিশু মারা যায়। হাসপাতালে ভর্তি তাদের বাকি ৩ শিশুর অবস্থাও গুরুতর।

এদিকে পাকিস্তানের করাচির কেমারি জেলার মোহাম্মদ আলী লাঘরী গোথ এলাকায় সম্প্রতি একটি রহস্যময় জ্বরে ১৯ শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই এলাকায় ৩০টি শিশু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা কেমারি মোহাম্মাদ আরিফ জানান,

চিকিৎসকরা আক্রান্ত শিশুদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন। শিশুদের চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি